রাজনৈতিক দল হলে ইসি গঠন প্রক্রিয়ায় অংশ নিতো বিএনপি: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি সত্যিকার রাজনৈতিক দল হলে তাদের উচিত ছিল নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে অংশগ্রহণ করা।
শুক্রবার সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ৫ম তলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যদিও বিএনপি বলছে তারা এই কমিটিতে কোন নাম দিচ্ছে না, তবে সেখানে এমন অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, যারা এই বিএনপির উপদেষ্টা পদে অথবা কোন না কোনভাবে জড়িত। তিনি বলেন, বিএনপি সব সময় এক ধরনের লুকোচুরি খেলার চেষ্টা করে অথবা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালায়। যা জাতি এখন বোঝে এবং জানে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।






















