যুদ্ধের অজুহাতে তেলের দাম যারা বাড়িয়েছে তারা সরকারকে বিপদগ্রস্থ করতে চায় : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
যুদ্ধের অজুহাত দেখিয়ে আগের আমদানি করা তেলের দাম যারা বাড়িয়েছে; তারা সরকারকে বিপদগ্রস্থ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
দুপুরে কক্সবাজারে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে হানিফ বলেন, যুদ্ধের কারণ দেখিয়ে মানুষ ঠকিয়ে বিপদের মুখে ফেলে বাড়তি মুনাফা অর্জনের মানসিকতা পরিহার করুন। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীর।
























