মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে তথ্য বিভ্রাট হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে তথ্য বিভ্রাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে নিরাপত্তা বাহিনী বিরুদ্ধে মার্কিন প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অভিযোগটি ২০২১ সালের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পরিমাণ গুম-খুনের কথা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের রেকর্ডে সে পরিমান নেই। নিরাপত্তাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, প্রতিবেদনে এমন তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বিএনপি ক্ষমতায় থাকাকালীন হলেই সঠিক ছিল। এছাড়া বিচার বিভাগ ব্যবহার করে রাজনৈতিক হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


























