ময়মনসিংহে ছুরিকাঘাতে এক যুবক নিহতের ঘটনায় চারজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ছুরিকাঘাতে রানা মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে এক জামায়াত নেতার ছেলেও রয়েছেন। গতকাল বিকেলে চর ঈশ্বরদিয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় নিজের ভাইকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন রানা। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ময়মনসিংহ মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম মাহিন চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন, তোফাজ্জল, আকাশ ও মনিরুল।

























