০২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বেআইনি কিছু করা সম্ভব নয় : সংসদে আইনমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / ১৬৬৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন আইনিভাবে পুনঃবিবেচনার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদে বিএনপির সংসদ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে এ কথা জানান তিনি। বাংলাদেশে আইনের শাসন থাকায়, এখানে আইন-বহির্ভুত কিছু করা সম্ভব নয় বলেও জানান আনিসুল হক।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৩ই নভেম্বর দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তির পর সিসিইউতে রাখা হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে তাঁর চিকিৎসা বোর্ডের ডাক্তাররা। এই দাবিতে এখন সোচ্চার বিএনপিও।

বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বগুড়া ছয় আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেত্রী খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানান। না হলে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কিন্তু এ আবেদন আইন অনুযায়ী অযৌক্তিক বলে জানান আইনমন্ত্রী। কোনভাবেই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

সংসদের ১৫তম অধিবেশনের শেষ দিনে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল’ ও ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিল’ সংসদে উত্থাপিত হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেআইনি কিছু করা সম্ভব নয় : সংসদে আইনমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১