বিএনপি শান্তির ভাষায় কথা না বললে সমুচিত জবাব দেওয়া হবে : কাদের
- আপডেট সময় : ০৮:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
বিএনপিকে শান্তির ভাষায় কথা না বললে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছে ওয়ান ইলেভেনের কুশিলবরা। রোববার নাটোরে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তারা।
রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে বিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে অংশ নেন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এতে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করে ন, নির্বাচন ঘনিয়ে আসায় সরকার ও দেশের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই কথা লাফালাফি করুক, কোন কাজে আসবে না।
ত্যাগী ও দলের দুঃসময়ের নেতাকর্মীদের আবারও মূল্যায়নের আহবান জানান, ওবায়দুল কাদের।



























