বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা হয়েছে। দুপুরে আদালত থেকে ইশরাককে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশসসহ বেশ কয়েকজন আহত হয়। এছাড়া, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল এলাকায় শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ। ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার মামলায় তাকে আদালতে তোলা হয়। এ সময় ইশরাকের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। দু’পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
















