বিএনপি নেতাদের মুখে পুলিশ কর্মকর্তাদের সমালোচনা মানায় না : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৭০২ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান সেনা প্রধান থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন করেছিলেন। বিএনপি নেতাদের মুখে পুলিশ কর্মকর্তাদের সমালোচনা মানায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় নতুন থানা উদ্বোধনের পর, সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া পাকিস্তানী সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। অথচ, এত বছর পর বিএনপি মহাসচিব তাকে মুক্তিযোদ্ধা বলে মিথ্যাচার করছেন। এই মিথ্যাচারের সমালোচনা করায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া দেশে চলমান টিপ ও হিজাব কান্ড নিয়ে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তাদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারিও দেন তিনি।


























