বিএনপিকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৮:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, কেউই এখন ষড়যন্ত্র করে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না।আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপিকে দিয়ে কখনোই সরকার পরিবর্তন সম্ভব নয়। বৃহস্প্রতিবার ঢাকা ও রাজশাহীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন ধ্বংসাত্মক নয়, ক্ষমতায় যেতে গণতান্ত্রিক পথের বিকল্প নেই।
কক্সবাজারে পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির উদ্দেশ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলের নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না।
রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে, বিএনপির জাতীয় ঐক্য গঠনের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























