বাকানী রোগ থেকে ধান রক্ষা করতে নেত্রকোনায় মাঠ দিবস অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
নেত্রকোনায় বাকানী রোগ থেকে ধান রক্ষা করতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় কৃষকরা।
নেত্রকোণা সদর উপজেলার মৌজে বালী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরিন আক্তার জাহান। তিনি বলেন, ট্রাইকো কম্পোস্ট প্রয়োগ করে ধানের বাকানী রোগ দমন করা সম্ভব। তিনি আরও জানান, এই প্রযুক্তি প্রয়োগে প্রতি হেক্টরে এক টন পর্যন্ত বেশি ধান পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল মনসুর এবং নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: খালিদ হাসান তারেক।



























