বর্তমান সরকারই নির্বাচনী সরকারের দায়িত্বে থাকবে: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৬ বার পড়া হয়েছে
বিএনপি বিগত ১২ বছর ধরে আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজাচ্ছে। বিএনপিকে আরো কত বছর বিদায় ঘন্টা বাজাতে হয় তা নির্ভর করবে– দেশের জনগণের উপর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির বাজানো বিদায় ঘন্টার মধ্যেই দেশের জনগণের ভোট নিয়ে দুই দুইবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও দেশের মানুষ নৌকার পক্ষে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ড. হাছান মাহমুদ। এসময় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























