বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৭৪২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনোভেশন্স জার্নালের এর সম্পাদক ফিলিপ আর্সওয়াল্ড ও ইকবাল জেড কাদিরের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর থেকে তাঁর সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলে আজকের এই অর্জন। এসময় ইনোভেশন্সের সম্পাদকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ এবং তাঁর অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরে একটি নিবন্ধ লেখার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের অনুরোধ বিবেচনার আশ্বাস দেন।

























