প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক তৎপরতায় ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা দেশে: নৌ-প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সল্টগোলায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী রেটিংসদের সমাপনী কুচকাওয়াজে তিনি এ মন্তব্য করেন। এবার প্রশিক্ষণ কোর্সে ১২৭ জন অংশ নেন। শিপিং করপোরেশনের সৌজন্যে স্বর্ণপদক পেয়েছেন অল রাউন্ড রেটিং ইমতিয়াজুল হক। মেসার্স হক অ্যান্ড সন্সের সৌজন্যে বেস্ট গ্রাউন্ড রেটিং মেডেল পেয়েছেন প্যারেড কমান্ডার ইসতিয়াক ইরফান জিহাদ। অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দিন, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


























