পরিবেশবান্ধব নগরী গড়তে রাজধানীতে চলছে খাল উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে রাজধানীতে চলছে খাল উদ্ধার কর্মসূচি। উত্তর সিটি করপোরেশনের ২৯টি খাল ও ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
৫০ বছরে ক্ষত-বিক্ষত রাজধানী ঢাকাকে পরিবেশবান্ধব নগরী গড়তে সবার সহযোগিতা চান এলজিআরডি মন্ত্রী। রাজধানীর কল্যাণপুর এলাকায় প্রকল্পটি উদ্বোধন করেন তারা। এ সময় মেয়র আতিক বলেন, খাল উদ্ধারে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এজন্য আগে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীর জলাবদ্ধতা দূর করতে খালের প্রবাহ ঠিক রাখার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। খালের সীমানায় কারো স্থাপনা পড়লে তা সরিয়ে নেয়ার আহ্বান জানান মেয়র।






















