নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ আর চায় না : কাদের
- আপডেট সময় : ০৮:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ আর চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও অর্জনের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় হবে। এদিকে, বিএনপি দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কাছে ব্রিফিং করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে বিএনপি।
এদিকে, ভোলায় এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বিএনপি তাদের ভাঙ্গা রেকর্ডার বাজিয়ে দেশের পরিবেশ ঘোলাটে করতে চায়।
এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, প্রেস কাউন্সিল দেশের সাংবাদিক ও সংবাদ মাধ্যম সুরক্ষার জন্য একটি ডাটাবেজ তৈরির রোডম্যাপ করছে।
















