নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে এনপিপির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বিশ দলীয় জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টি.. এনপিপির সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে এনপিপি চেয়ারম্যান ফরিদুজজামান ফরহাদের নেতৃত্বে সাত জন প্রতিনিধি যোগ দেন। বিএনপি’র নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে নামার বিষয়ে একমত হন দলটির নেতারা। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে।

























