তিতাসে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জগতপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হাসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তিতাস থানার ওসি মোহাম্মদ মমিরুল হক বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক প্রতিরোধে পুলিশি অভিযানের পাশাপাশি সবাইকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।
সভা শেষে ‘মেধা হোক শক্তি, মাদক হইতে মুক্তি—চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে র্যালি বের করা হয়। র্যালিটি বাতাকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।























