রিয়াল তারকাদের সতর্ক করলেন মরিনহো
- আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়দের নামের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেন কোচ জোসে মরিনহো। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় বড় কথা নয়, মাঠে কাজের মাধ্যমে দায়িত্ববোধের প্রমাণ দিতে হবে।
দিওমন্দের ‘মরিনহোর জন্য মরে যেতেও প্রস্তুত’ মন্তব্য প্রসঙ্গে মরিনহো বলেন, ব্যক্তিগতভাবে নয়, দল ও রিয়াল মাদ্রিদের জন্য একই আবেগ দেখানো উচিত। তার ভাষায়, ‘কথা বলা সহজ, কিন্তু কাজ করা কঠিন।’
দলের ঐক্য ও খেলোয়াড়দের দায়িত্বশীলতায় সন্তুষ্ট মরিনহো। রিয়ালে সাফল্যের মাপকাঠি নিয়েও তিনি স্পষ্ট—মৌসুম শেষে ট্রফি না থাকলে সেটি সফল মৌসুম নয়।
এস্পানিওল লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করায় তাদের হালকাভাবে নিচ্ছেন না মরিনহো। তবে দলের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট। বিশ্বকাপের কারণে খেলোয়াড়দের ম্যাচ ও অনুশীলনের অভিজ্ঞতায় পার্থক্য থাকায় প্রস্তুতিতে আলাদা পরিকল্পনা করতে হয়েছে বলেও জানান তিনি।

























