নিজেদের স্বার্থে বাহাত্তরের সংবিধান কাটছাট করেছে আওয়ামী লীগ : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগ ৭২ এর সংবিধান সংযোজন বিয়োজন করেছে। তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। সিলেটে জেলা বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সকালে নগরের রেজিস্ট্রি মাঠে এই সম্মেলন শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সভাপতিত্ব করেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। বিকালে একই জায়গায় কাউন্সিল অধিবেশন হবে। এতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীই মূল বিষয়। কারণ কেন্দ্রের চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার অনুসারী কাউন্সিলরসহ নেতাকর্মীরা মাঠে। সম্মেলনস্থলে জোর গুঞ্জন, আরিফের ভোট যেদিকে, বিজয় সেদিকেই।



























