নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৭২৯ বার পড়া হয়েছে
নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১টি ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাসকোব্লেড, ১টি সুতার তৈরি বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর থানায় এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ৩ টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
























