দেশের বিরুদ্ধে বিদেশে বিএনপির অভিযোগ ও ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার সামিল : পরশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭১০ বার পড়া হয়েছে
দেশের বিরুদ্ধে বিদেশে বিএনপির অভিযোগ ও ষড়যন্ত্রকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন জনগণের কাছে দলটিকে জবাবদিহি করতে হবে।
সকালে রাজধানীর মহাখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার আহ্বান জানান যুবলীগের চেয়ারম্যান। আলোচনায় অংশ নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি জামাত নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকাতে হবে।


























