দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে : স্থানীয় সরকার মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৭৬০ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কুমিল্লায় উপসংঘরাজ দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কুমিল্লার লাকসাম চাঁনগাঁওয়ের এই অনুষ্ঠানে সভাপিতত্ব করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরো। এলজিআরডি মন্ত্রী ছাড়াও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।


























