দেশের অর্থনীতিকে শ্রীলঙ্কার সাথে তুলনা করা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনীতিকে শ্রীলঙ্কার সাথে তুলনা করা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এখনো সক্রিয় একাত্তরের পরাজিত শক্তি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত ইউনিট কমিটির পরিচিতি সভা।
দিকনির্দেশনামূলক বক্তব্যে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে, নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান সভাপতি মন্ডলীর সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতির অপপ্রচার প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
মেগা প্রকল্প নিয়ে বিএনপি নেতাদের সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের।



























