চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ঘোষণা করা হয়েছে চায়ের দোকানসহ হোটেল-রেস্তোরাঁ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ঘোষণা করা হয়েছে চায়ের দোকানসহ হোটেল-রেস্তোরাঁ।
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চায়ের দোকানসহ হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত জেলা কমিটির সভায় চায়ের দোকানসহ হোটেল-রেস্তোরা বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর রাত থেকে পুলিশ হোটেল-রেঁস্তোরা বন্ধের নির্দেশ দেয়। সেই সাথে জনসমাগমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের মধ্যে আতঙ্কের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটা অস্বাভাবিক হওয়ার ফলে শহরসহ গ্রামে মানুষজনের চলাচল কমে গেছে। যানবাহনও চলছে সীমিত আকারে।



























