চাঁদপুর জেলা ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৯১৭ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলা ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশে মদের বৈধতা দেয়া যাবে না। যদি সরকার মদের বৈধতা দেয়ার চেষ্টা করে তাহলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে বলেও জানান তিনি। জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।



























