গণমাধ্যমকর্মী আইন সংশোধন করা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
গণমাধ্যমকর্মী আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব দাবি করে তিনি বলেন, তাদের সুরক্ষায় উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী অচিরেই গণমাধ্যম মালিকদের নবম ওয়েজবোর্ড কার্যকরের আহ্বান জানান। তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে নবম ওয়েজবোর্ড কার্যকর করতে হবে। সর্বজনীন পেনশনের ব্যবস্থাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সব কিছুতে নেতিবাচক মন্তব্য করা বিএনপি নেতাদের রোগ হয়ে গেছে। বিএনপি নেতারা এটা নিয়েও সমালোচনা করছে। সভায় ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।






















