কাল সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
কাল সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন।
২০ জেলার ২৪টি উপজেলায় গতকাল মধ্যরাতে ভোটের প্রচার-প্রচারণ শেষ হয়েছে। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। মধ্যরাত থেকে কাল রাত ১২টা পর্যন্ত যন্ত্রচালিত সব যান চলাচলও বন্ধ থাকবে। ইভিমে ভোটগ্রহণ হবে ৯টি ইউনিয়নে। ইতিমধ্যেই চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ১৩ এবং সাধারণ আসনে ৪৭ জন নির্বাচিত হয়েছে। মোট ৫ হাজার ৮শ’ ৭৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতোমধ্যে ৬ষ্ঠ ধাপের নির্বাচন সম্পন্ন।


























