কলেজ শিক্ষার্থী মুনিয়া হত্যার অভিযোগে কুমিল্লার বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
ঢাকার গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থী মুনিয়াকে হত্যার অভিযোগে বিক্ষোভ করেছে কুমিল্লার বিভিন্ন সংগঠন। মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কুমিল্লা মহানগর আইনজীবী কল্যাণ পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন বিচারের দাবিতে মানববন্ধন করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বেশ কয়েক দিন ধরেই দেশজুড়ে আলোচনায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার নিয়ে।
এ ঘটনায় ক্ষুব্ধ মুনিয়ার স্বজনদের পাশাপাশি গ্রামবাসীও। তাদের দাবি মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিচারের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মুনিয়া হত্যা মামলা পরিচালনার জন্য কুমিল্লার সিনিয়র আইনজীবিদের সমন্বয়ে বাদী পক্ষের ১০ সদস্যের একটি আইনজীবি প্যানেল গঠন করা হয়েছে। এই রহস্যজনক মৃত্যুর মামলায় সঠিক বিচার পেতে বাদী পক্ষকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন এই সিনিয়র আইনজীবী।
মুনিয়ার রহস্যজনক মৃত্যুর কারণ খুজে বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কুমিল্লাবাসী।


























