করোনার চিকিৎসায় সরকার নজির স্থাপন করেছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৪ বার পড়া হয়েছে
করোনার চিকিৎসায় সরকার নজির স্থাপন করেছে বলে, মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ করেছেন। জানান, বিশ্বের অনেক দেশ এই প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে। পরীক্ষা ও চিকিৎসায় অনেক সাফল্য দেখিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, লকডাউন নয়, টিকা দেয়া ও স্বাস্থ্য বিধি মেনে চলার উপর জোর দিয়ে সব কাজ চলবে বলেও জানান তিনি।


























