ওয়াসাকে পানির দাম না বাড়িয়ে দুর্নীতি আর সিস্টেম লস কমানোর আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
পানির দাম না বাড়িয়ে দুর্নীতি আর সিস্টেম লস কমাতে ঢাকা ওয়াসাকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে কনজুমার্স এসোসিশন অব বাংলাদেশ, ক্যাব। সকালে ভার্চুয়াল সেমিনারে এই আহবান জানায় সংগঠনটি।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটির দাবি, রাজধানীবাসীর জন্য এখনো সুপেয় পানির নিশ্চয়তা দিতে পারেনি ঢাকা ওয়াসা। অনেক এলাকায় এখনো রোস্টার করে পানি দেয়া হয়। কোথাও কোথায় ময়লা আর দুর্গন্ধযুক্ত পানির সরবরাহের অভিযোগও আছে। এসব সমস্যার সমাধান না করে এক লাফে ২০ শতাংশ দাম বাড়ানোর যে উদ্যোগ মেনে নেয়া যায় না। এতে নগরবাসির দুর্ভোগ আরো বাড়বে। তাই দাম বাড়ানোর এই উদ্যোগ থেকে সরে আসতে হবে ওয়াসার। দুর্নীতি আর সিস্টেম লসের নামে পানি চুরি বন্ধ করতে পারলে দাম না বাড়িয়েও ভর্তুকি কমানো সম্ভব বলে মত দেন সেমিনারে অংশ নেয়া বিশিষ্টজনেরা।


























