ওবায়দুল কাদের আওয়ামী লীগের ক্ষতি করছেন : একরামুল করিম চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৭৬২ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। সকালে সিঙ্গাপুর থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টের লাইভে এসে তিনি এসব কথা বলেন। তবে কিছুক্ষণ পর তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


























