উৎপাদন বাড়লে দেশে খাদ্যঘাটতি থাকবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
সারাবিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উৎপাদন বাড়লে দেশে খাদ্যঘাটতি থাকবে না। দেশের কোন জমি যেন অনাবাদী পড়ে না থাকে সেজন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করতে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের সমসাময়িক নানা বিষয় উঠে আসে সভায়।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব পড়েছে দেশেও।
তিনি বলেন, দেশের খাদ্য ঘাটতি কমাতে উৎপাদন বাড়াতে হবে। তাই দেশের কোন জমি যেন অনাবাদি না থাকে সেজন্য কর্মকর্তাদের নির্দেশ দেন শেখ হাসিনা।
এছাড়া, নির্ধারিত সময়েই উন্নয়ন কর্মকাণ্ড শেষ করা, সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের অর্থনীতিক অবস্থা সুদৃঢ় উল্লেখ্য করে প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন, বাংলাদেশে শ্রীলঙ্কার মত অর্থনৈতিক বিপর্যের কোন শঙ্কা নেই।


























