ইশরাক হোসেনকে অবিলম্বে মুক্তি না দিলে ঢাকা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু : দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৭৯০ বার পড়া হয়েছে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে অবিলম্বে মুক্তি না দিলে ঢাকা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুপুরে রাজশাহীর একটি আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরা শেষে তিনি একথা বলেন। এসময় দুলু আরো বলেন, সরকারের জবাবদিহিতা না থাকায় শ্রীলংকার মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে। লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা চেপেছে। বেড়েছে মাথাপিছু ঋণও। দেশ রক্ষায় বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চায় বলেও জানান তিনি।



























