০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইউরোপ যুদ্ধ পর্যবেক্ষণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৬৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী

এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধ চায়না বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিসভার বৈঠকে আজ এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এছাড়াও নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকে বসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায়, নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য খসড়াসহ বেশ কয়েকটি আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনাসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব।

রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন।তাঁদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউরোপ যুদ্ধ পর্যবেক্ষণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২