আশুলিয়ায় জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
আশুলিয়ায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর রাতের কোন এক সময় ওই স্থানে মরদেহ ফেলে গেছে অপরাধীরা। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
দিনাজপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকাবাসী মরদেহটি দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়- ভারি কোন জিনিস দিয়ে মাথা ও মুখে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তদন্তের মাধ্যমে আসামীদের গ্রেফতার করার কথা জানানো হয়।
এদিকে, ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজার এলাকা থেকে দিপু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


























