আ’লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীকে স্বীকার করতেও ক্ষমতাসীনদের কুন্ঠা : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
দেশের পাঠ্যপুস্তকে একজন মানুষ ছাড়া আর কারো নাম দেখা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীকে স্বীকার করতেও ক্ষমতাসীনদের কুন্ঠা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতির মুক্তির জন্য গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশে এখন শোষণ ছাড়া কিছুই নেই। প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। পাকিস্তানের উদাহারণ টেনে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।



























