সৌদি আবহা বিমান বন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাত্বায় বিমান বাহিনীর একটি ঘাঁটিতেও অস্ত্রসজ্জিত ড্রোন হামলা চালানো হয়। সোমবার সৌদি আরবের এসব লক্ষ্য স্থলগুলোর উদ্দেশ্যে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী এক টুইটার পোস্টে জানান। সোমবার সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোর উদ্দেশ্যে কয়েকটি ড্রোন হামলা করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছে, তারা খামিস মুশাত্বার দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে। গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা, গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।















