সিরাজগঞ্জে হাসপাতাল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ২০৮৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল হোসেন নামের এক হাসপাতাল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য শনিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকার গ্রামের পরিত্যক্ত একটি ঘরে ঝুলেছিল মরদেহটি। নিহত কামাল হোসেন নরসিংদীর বাসিন্দা।
গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত নামা খুনিরা রাতের কোন এক সময় ওই নারীকে নির্জন স্থানে এনে গলাকেটে হত্যা করে।


























