সাভার সাব রেজিস্ট্রার ও তার দলবলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যম কর্মীদের উপর সাভার সাব রেজিস্ট্রার জাকির হোসেন ও তার দলবলের পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ দুপুরে সাভার মডেল থানার সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাসানি, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আদনান হোসেন, শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবনসহ অনেকে।
কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সাব রেজিস্টার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
সবশেষে সাভার মডেল থানার সামনে কলমবিরতি পালন করেন সাংবাদিকবৃন্দ।
উক্ত কর্মসূচিতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।





















