সরকার দেশে সমন্বিত সমঅধিকার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশে সমন্বিত সমঅধিকার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে বিরল উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সারাক্রান্ত, কিডনি রোগী, লিভার সিরোসিস,প্যারালাইসিস, জন্মগত হূদেরাগ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণের সময় একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপির বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা উচিত। চিকিৎসায় ভালো না হলে বিএনপিকে কেটে ফেলতে হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।






















