শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই আজকের দিনের প্রত্যয়: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই আজকের দিনের প্রত্যয় বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক রক্ত ও অশ্রুপথে দীর্ঘ লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে, আর এ সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌছানো বর্তমান সরকারের মূলমন্ত্র। সব সূচকে বাংলাদেশ এখন এগিয়ে বলেও তথ্যমন্ত্রী।



























