লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারো বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- আপডেট সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.২৮ মিটার, যা বিপদসীমা (৫২.১৫ মিটার) অতিক্রম করে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারীসহ নিম্নাঞ্চলের চর ও নদীতীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নদীর পানির প্রবণতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
























