রূপগঞ্জে এসডিকে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট
- আপডেট সময় : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৯৭৭ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি ব্যাবসায়িক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শ্রমিক কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ মোটা টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে তারা।
রূপগঞ্জের তারাবো উপজেলার বারাবো এলাকায় এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় শুক্রবার রাতে অন্তত পাঁচ ঘণ্টা যাবৎ চালানো হয় ডাকাতি।নিজেদের আইনশৃ্খংলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রাক যোগে কারখানার মূল ফটকে প্রবেশ করে ডাকাতদের ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল। আকস্মিক মারধর, হুমকি-ধামকি ্ও অস্ত্রের ভয় দেখিয়ে লম্বা সময় ধরে ডাকাতি করে তারা।
কারখানা মালিকের মতে, স্থানীয় একটি সক্রিয় ডাকাত দলেই ঘটিয়েছে এই ঘটনা। সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে এই ডাকাতি প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়া হয়নি। আতঙ্কে রয়েছেন কারখানা মালিক শ্রমিকেরা।
জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে মালামাল ্ও নগদ টাকা উদ্ধারের দাবি কারখানা সংশ্লিষ্টদের।

























