রাজাকারের সন্তানরা আর সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
রাজাকারের সন্তানরা আর সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়ার মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন সংসদে পাঠানো হয়েছে। পাশ হবার পরই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে বলে জানান আ ক ম মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান ও কাজী আজিম উদ্দিনসহ আরো অনেকে।


























