রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন থেকে ছয় জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন থানাধীন বিভিন্ন এলাকা হতে দেশী এবং বিদেশী পিস্তল, ম্যাগাজিন, এ্যামুনিশন, দেশীয় অস্ত্র ও বিপুলসংখ্যক ইয়াবাসহ ছয় জন আসামীকে গ্রেফতার করেছে রেব-২।
রাজধানীর কারওয়ান বাজার রেবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রেবের-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলবারসহ ফোরকান আলী নামে এক জনকে গ্রেপ্তার করেছে রেব। এছাড়া একই রাতে অভিযানে আরও দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটার গান, ৯ রাউন্ড গুলি, ৬ টি মোবাইল ও ১ লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করে রেব। এরা সকলেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শহরের ছিনতাই, মাদক কারবারি সহ নানা অপরাধে জড়িত। তিনি আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে মিলে কাজ করার পাশাপাশি রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাসি চালাবে বলেও জানান রেবের এই অধিনায়ক।























