যানজট নিরসনে রাজধানীতে সাবওয়ের বিকল্প নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
অপরিকল্পিত ঢাকা শহর দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঢাকা মহানগরী বসবাসের জন্য মানসম্মত নয়। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার সেমিনারে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। আর, সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।
ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্টের উপর মতামত গ্রহণের জন্য আয়োজন এই সেমিনারের। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিশ্বের ১৪০টি বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা অবস্থান ১৩৭তম উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি মাথায় রেখেই সাবওয়ে নির্মাণের পরিকল্পনা করতে হবে।
অগ্রাধিকার ভিত্তিতে প্রথম চারটি রুটের পরিকল্পনাও শেষ হয়েছে বলেই জানান ওবায়দুল কাদের।
এর আগে আলোচনায় অংশ নিয়ে নগরীর যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সাবওয়ে নির্মাণের প্রতি গুরুত্বারোপ করেন ঢাকার দুই মেয়র।
কেরানীগঞ্জ থেকে টঙ্গি রেলজংশন, গাবতলী থেকে ভোলাবো, কেরানীগঞ্জ থেকে সোনাপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ- এই চারটি রুটের কাজ শেষ হতে সময় লাগবে আট বছর
















