মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে ফের ড. মুহাম্মদ ইউনূস ইস্যু
- আপডেট সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৯৫ বার পড়া হয়েছে
ড. ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে। ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে ফের উঠে আসে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইস্যু। এর আগে তার মামলার বিষয় নিয়ে আলোচনা হলেও এবার প্রশ্ন উঠেছে গ্রামীণ কল্যাণের অফিস দখল নিয়ে।
এর আগে সোমবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে ২০ জন অজ্ঞাত ব্যক্তি ড. ইউনূসের অফিস দখল করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্টের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একাধিক ফৌজদারি মামলার মধ্যে শ্রম মামলায় অস্বাভাবিক দ্রুত গতিতে বিচারকাজ চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। উদ্বেগ প্রকাশ করে মিলার বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার ও আপিলে ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া পরিচালনার আহ্বান জানাচ্ছে।

























