মাদারীপুর থানা থেকে পালানো নারী কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৯৩৭ বার পড়া হয়েছে
মাদারীপুর সদর মডেল থানা থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ফের ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
ফের গ্রেপ্তার হওয়া আসামি হাসিনা বেগম মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগম নামে এক নারীকে আটক করে সদর মডেল থানাধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকসেদুর রহমান।
পরে তাকে সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল থানা ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আসামিদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। পরে রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।


























