ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে: আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তেলের দাম দ্রুত কমে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গত ৪০ বছরে বিশ্বে ভোজ্যতেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়ে বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণসহ স্থানীয় নেতারা।


























