বিএনপি মুজিবনগর দিবস পালন করে না : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান মুজিবনগর সরকারের বেতনভুক্ত চাকুরে ছিলেন। অথচ, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে মুজিবনগর দিবস উপলক্ষে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমান মুজিবনগর সরকারের অধীনে ৪০০ টাকা বেতনে সেক্টর কমান্ডার হিসেবে চাকুরে ছিলেন। মুজিবনগর দিবস পালন না করা, স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করার সামিল। তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন কিনা তা খতিয়ে দেখা দরকার বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।


























